কলেজের পরিচিতিঃ


    ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের অন্যতম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের অনুমোদিত গভর্নিং বডি কর্তৃক পরিচালিত। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে প্রায় ১৮০০ জন ছাত্রী হোমইকনমিক্সের ৫টি বিষয়ে বি.এসসি(সম্মান) ও এম.এস কোর্সে অধ্যয়নরত রয়েছে এবং শিক্ষক রয়েছেন ৩৫ জন। এই কলেজের ছাত্রী ভর্তি কার্যক্রম,বর্ষ ফাইনাল পরীক্ষা পরিচালনা এবং ফলাফল প্রকাশসহ সকল শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্পন্ন হয়ে থাকে।

  বর্তমানে মোহাম্মদপুরের ফিউচার টাউন হাউজিংএ সুপরিসর ও নিরাপদ পরিবেশে নিজস্ব ভবনে অবস্থিত কলেজের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ সহ সকল ব্যাচের ছাত্রীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং আশাতীত ফলাফল করে উত্তীর্ণ হয়।"খাদ্য ও পুষ্টি বিজ্ঞান" বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায় ১ম,৩য়, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম স্থান সহ আরো অন্যান্য সমূহ ধরে রেখেছে এই কলেজের ছাত্রীরা। উল্লেক্ষ্য যে ২০০৪ সালে নাদিমা আক্তার বি.এসসি(অনার্স) পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান লাভ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত হয়। সে ভারত সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রীও লাভ করেছে। উল্লেখিত পরীক্ষাগুলোতে অন্যান্য বাকী সকল বিভাগের ছাত্রীরা সম্মিলিত মেধা তালিকায় ১ম শ্রণিতে ১ম, ৪র্থ,৬ষ্ঠ এবং ৮ম স্থান লাভ করে।

  উল্লেক্ষ্য অত্র কলেজের গর্ভনিং বডির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান
চেয়ারম্যান
ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান কিশোরগঞ্জ জেলার গলাচিপা গ্রামে জন্ম গ্রহন করেন । বাবার নাম মোঃ আব্দুল আজিজ খান এবং মা বেগম হালিমা আজিজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স, এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশা শুরু করেন। বাংলাদেশ ও মুসলিম বিশ্বের রাজনৈতিক বিকাশের ইতিহাস অধ্যয়ন করতে আগ্রহ প্রকাশ করেন। নিয়মিত শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত। বাংলাদেশ ইতিহাস পরিষদ, এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ, বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস সমিতি, পশ্চিম বঙ্গ ইতিহাস সংসদ এবং ভারতীয় ইতিহাস কংগ্রেস সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার আজীবন সদস্য। বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ।


অধ্যাপক নূরুন নাহার বেগম
অধ্যক্ষ
অধ্যাপক নাইমুন নাহার
উপাধ্যক্ষ

ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স এর ২৮তম বর্ষ অতিক্রান্ত হতে চলেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের মূল লক্ষ্য উচ্চশিক্ষায় আগ্রহী মেয়েদেরকে একটি উপযুবক্ত প্রস্তুতি প্রদান করা। এছাড়াও বি.এসসি অনার্স ও মাস্টার্স পর্যায়ের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অভিবাভকদের আর্থিক সংশ্লিষ্টতার দিকটি সহনীয়, গ্রহণযোগ্য ও স্বচ্ছ রাখার বিষয়টি কলেজ কতৃপক্ষের সক্রিয় বিবেচনায় রয়েছে প্রতিষ্ঠার পর থেকেই। হোম ইকনমিক্স বা গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে আগ্রহী সকল ছাত্রীকে আমরা স্বাগত জানাই। সুশীল সমাজের কাছে রইলো আমাদের প্রতি সহযোগীতা প্রদানের অনেক প্রত্যাশা।

 Copyrights by nche98.com 2022 All Rights Reserved. Developer: Vaskar Talapatra